Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্যটলিউডফুটবলবিনোদন

সাকিবের পর এবার ‘পল্টি’ মারলেন চিত্রনায়িকা দীঘি

বাংলা টিভি ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন। তিনি আসলে কোন দলের সমর্থক তা নিয়ে ভক্তদের কিছুটা বিভ্রান্তিতে ফেলেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেন তিনি। এর আগে শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরে একটি পোস্ট করেছিলেন এই চিত্রনায়িকা।

ব্রাজিলের জার্সি পরে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে তিনি প্রশ্ন রেখে লেখেন, ‘আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি ভীষণ উত্তেজিত।’

অন্যদিকে, আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করে দীঘি লেখেন, ‘আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!’

এর আগে একই ভক্তদের একইভাবে বিভ্রান্তিতে ফেলেছন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মনে প্রানে তিনি আর্জেন্টিনা সমর্থক। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

সাকিব আর্জেন্টিনার সমর্থক হওয়া সত্ত্বেও ব্রাজিলের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়ায় নেটিজেনরা মজা করে দীঘির এই দুই দলের জার্সি পরা পোস্টটিকেও ‘পল্টি’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button