Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল পুলিশ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার চট্টগ্রাম নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের হারানো সম্পদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এ লক্ষ্যে জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে চালানো অনুসন্ধানে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্য সন্তোষজনক অর্জন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে জনসেবামূলক কাজ আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল সুরক্ষা ও হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে উপকারভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button