Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

উল্টোপথে চলা ট্রাকের চাপায় দায়িত্বরত পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি (ডিজিটাল): সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে উল্টো পথে চলা বেপরোয়া ট্রাকের চাপায় মো. নুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বিকেলে মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার সময় ওই পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button