Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

শার্শা, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী আকলিমা খাতুন (৩৮) নিজে শার্শা থানায় উপস্থিত হয়ে গত ১৩ জুন মামলা দায়ের করেন। তিনি উপজেলার ছোট বসন্তপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে স্বামী মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গেলে আকলিমা তার ছোট মেয়ে ও মাকে নিয়ে পৈত্রিক বাড়িতে বসবাস করছিলেন। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘরের বাইরে বের হলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ও অভিযুক্তরা হলেন— মেহেদী হাসান টুটুল (পিতা: আব্দুল মালেক মোড়ল), হাসিবুল হাসান (পিতা: আলাউদ্দিন) এবং আব্দুর রহমান (পিতা: মফিজুর রহমান মোড়ল)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button