Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়বাংলাদেশ

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

বাংলা টিভি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিমানবন্দরের আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে ইন্টারপোল।

এদিকে সাবেক আইজিপির গ্রেপ্তারের পর তাকে ইঙ্গিত করে ও ‘শাপলার কসাই’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

ইংরেজিতে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্য বুচার অব শাপলা ইজ ডান!! নেক্সট ইন লাইন…!!’ অর্থ্যাৎ ‘শাপলার কসাইয়ের অধ্যায় শেষ!! এবার পরবর্তী জনের পালা…!’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার আমলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার নানা অপকর্ম প্রকাশ হয়।

শুধু তাই নয়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়। এরপর একে একে তার অবৈধ সম্পদ ও দুর্নীতির নানা তথ্য বের হতে থাকে।

এছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলার অন্যতম অভিযুক্ত হলেন বেনজীর আহমেদ। ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এ পর্যন্ত ৫৮টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button