Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা অপর একজন সীমান্তের ওপারে পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বিজিবি সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরাকারবারি আহত হয়। পরে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে যায়।

আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে সীমান্তের অপর পাশে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে গোয়েন্দা তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button