Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় গিয়ে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন।

পাঁচ ভাইবোনের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। তার বাবা শফিউল আলম।

সংশ্লিষ্ট খবর

Back to top button