Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আকবর মণ্ডল (৪৭) নামে এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় তীব্র মুসলিম-বিদ্বেষী ও ভীতিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। এমনকি মুখে দাড়ি থাকার কারণে প্রায়শই মুসলিম ফেরিওয়ালাদের জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হতো।

ঘটনাটি ঘটে গত ৯ জুন, পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত সুপুরডিহি গ্রামে। নিহত আকবর মণ্ডল স্টিলের বাসনপত্র ফেরি করতেন। অভিযোগ অনুযায়ী, সেদিন সকালে ভ্যানে করে ফেরি করার সময় তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হামলার শিকার হন।

নিহতের ছেলে জুলফিকার জানান, প্রথমে তার বাবাকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে পুলিশ ফোন করে জানায় যে তার বাবা মারা গেছেন। হাসপাতালে গিয়ে তিনি বাবার মরদেহ দেখতে পান বলে দাবি করেন।

জুলফিকারের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, যার কারণে ফেরিওয়ালারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, গরিব ও শ্রমজীবী মানুষ হিসেবে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাজ করে আসছেন, তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় অভিযুক্ত বিশ্বনাথ মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডটি অভিযুক্তের বাড়ির ভেতরেই ঘটে। প্রাথমিক তদন্তে এটি ব্যক্তিগত বিরোধের ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটির পেছনে এখন পর্যন্ত কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রেরণার প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button