Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগঅন্যান্যরাজনীতি

আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউ রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরে গিয়ে সেখানকার গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সেব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন পাটওয়ারীসহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button