Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: ভারতের নতুন হাইকমিশনার

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরো গভীর হবে। অচিরেই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ জুন) সকালে ঢাকায় যাওয়ার পথে যশোরেরর বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, “দিল্লিতে বিএসএফ ও বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না।”

তিনি বলেন, “ভারতের ১৪০ কোটি জনগণের সঙ্গে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসঙ্গে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দেবে।”

ভারতের হাইকমিশনার বলেন, “বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন; যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।”

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত এপ্রিল মাসে ভারত সরকার দেশটির সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button