Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এবারের বাজেট চানাচুরের মতো, খেতে ভালো কিন্তু পুষ্টিগুণ নেই: নাহিদ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৯ লাখ ৩৮ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম বাজেট প্রস্তাব, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনেরা। এরই মধ্যে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তব সম্মত নয় জানিয়ে ঋণ গ্রহণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনা শেষে সংসদ ভবনে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, সরকার সুন্দর কথা বলছেন। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

ব্যাংকিং খাত নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতান্ত্রয়ণের কথা বলছেন। কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত, ব্যাংকিং খাত সংস্কারের কথা নেই। উল্টো ব্যাংকিং খাতে রাজনীতিকিকরণ দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক তার উদাহরণ। ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইসলামী ব্যাংকে মানুষের আস্থা চলে গেলে পুরো ব্যাংকিং খাতে নৈরাজ্য তৈরি হবে।

বাজেটে দুর্নীতিরোধে জবাবদিহিতার বিষয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বড় বাজেটে বড় দুর্নীতি কীভাবে জবাবদিহি মধ্যে আনবে, তার রূপরেখা নেই। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের বাইরে না। তারা সংস্কার এবং জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

নাহিদ আরও বলেন, বাজেট সম্পূর্ণ নেতিবাচক না। তবে মৌলিক পরিবর্তন, বৈষম্য কমিয়ে আনার অর্থনৈতিক সংস্কার নেই এই বাজেটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button