Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ক্লাস চলাকালে শিক্ষার্থীর মাথায় খুলে পড়লো চলন্ত ফ্যান

বাংলা টিভি ডেস্ক: পাবনার পাবনা পুলিশ লাইনস স্কুল-এ ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে স্কুলটির পঞ্চম শ্রেণির ক্লাসরুমে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তামজিদ (১০) পাবনা পৌরসভার অনন্ত এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা যায়, টিফিন বিরতির পর সকাল ১০টা ২০ মিনিটে ক্লাস শুরু হয়। এরপর ১০টা ৩৫ মিনিটের দিকে দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে ক্লাস চলাকালে হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম জানান, দুর্ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধসহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button