Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব রাখা হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম জাতীয় বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেটটি প্রণয়ন করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এবারের বাজেটে অবকাঠামো খাতের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলের জন্য ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তায় ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন সংক্রান্ত ঘোষণাও আসতে পারে।

স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নতুন কিছু কর্মসূচি যুক্ত করা এবং বিদ্যমান কর্মসূচিগুলোর বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথাও বাজেট প্রস্তাবে উল্লেখ থাকতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button