Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপের কারণে হোম অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: আজ বৃহস্পিতবার থেকে উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বহু বছর পর আবারও এই আসরের আয়োজক হিসেবে ফিরেছে মেক্সিকো।

বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না মেক্সিকো। এ কারণে প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সব সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। পাশাপাশি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শক মেক্সিকোয় আসবেন। তাদের কোনো ভোগান্তি না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো জরুরি সেবাগুলোকে এ সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার বিষয়ে উৎসাহিত করেছে সরকার।

বিশ্বকাপে মোট ৪৮টি দেশের ১২৪৮ জন ফুটবলার অংশ নেবেন। এবারই সবচেয়ে বড় পরিসরের বিশ্বকাপ হতে যাচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button