
বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্টোরিটিতে তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করেন। ছবিতে রোনালদোকে বিমান থেকে নামার সময় ভিডিও ক্যামেরা হাতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, “আপনারা কি রেডি?” পাশাপাশি সেখানে ব্রাজিলের সাম্বা সংগীতধর্মী গানও যুক্ত করা হয়।
স্টোরিটি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক। বিশেষ করে ব্রাজিল-সম্পর্কিত ছবি ও সংগীত ব্যবহারের কারণে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ফুটবলপ্রেমীদের একাংশ এটিকে বিশ্বকাপ ঘিরে একটি সাধারণ শুভেচ্ছা ও উচ্ছ্বাসের প্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে ব্রাজিল সমর্থনের ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করছেন।



