Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ভাইকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুজনের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশুদের মা ঘুমিয়ে ছিলেন। এ সময় দুই ভাই বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই আবু বক্করও পানিতে নামে। কিন্তু দুজনই পানিতে ডুবে যায়।

পরে ঘুম থেকে উঠে সন্তানদের না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও হৃদয়বিদারক পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button