Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

নাটোরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: নাটোরে ধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 বুধবার (১০ জুন) দুপুরে অভিযুক্ত ওসমান পাটোয়ারির (৫৬) ফাঁসির দাবিতে ভিকটিম কিশোরীর বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেন।

এর আগে মঙ্গলবার (৯ জুন) রাতে ভুক্তভোগীর বাবা নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী কিশোরী ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতার ওসমান পাটোয়ারি (৫৬) নাটোর সদরের ওই এলাকার মতি পাটোয়ারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর থানার ওসি মো. মনসুর রহমান।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নাটোর সদরের ওই এলাকায় কিশোরীর বাড়ির পাশে ওসমানের একটি মুদির দোকান ছিল। ওই কারণে মেয়েটি মাঝেমধ্যে সেখানে যাতায়াত করত। এ সুযোগে তাকে ফুসলিয়ে একাধিকবার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, সে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এরপর ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button