Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে লালমাটিয়া এলাকার একটি ভবনে অবস্থিত প্রতিষ্ঠানের অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ২০ থেকে ২৫ জনের একটি দল মুখে মাস্ক পরে জোরপূর্বক অফিসে প্রবেশ করে এবং কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার খোঁজ করতে থাকে।

মামলার তথ্য অনুযায়ী, হামলাকারীরা অফিসে ঢুকে কর্মীদের কাছে প্রতিষ্ঠানের মালিক ও এক অংশীদারের অবস্থান জানতে চায়। এ সময় অফিসের কয়েকজন কর্মী তাদের উদ্দেশ্য জানতে চাইলে উত্তেজিত হয়ে হামলাকারীরা মারধর শুরু করে। এতে অন্তত দুই কর্মী আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা অফিস থেকে একটি কম্পিউটার প্রসেসর (সিপিইউ), একটি ওয়াই-ফাই রাউটার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন মুখোশধারী ব্যক্তি অফিসে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং কর্মীদের সঙ্গে উত্তেজিত আচরণ করে। হামলার সময় তারা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের খোঁজ করছিল বলেও অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের এক অংশীদার জানিয়েছেন, হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত নন। হামলাকারীদের অধিকাংশই মুখ ঢাকা অবস্থায় থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button