Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৮) বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দৌলতপুর উপজেলা এলাকার বাসিন্দা। তার আগের স্বামী বিদেশে থাকাকালীন সময় স্থানীয় এক ইটভাটা শ্রমিকের সঙ্গে তার মোবাইল ফোনে সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই মাস আগে তিনি দুই সন্তানকে মায়ের বাড়িতে রেখে ওই শ্রমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

ঘটনার দিন শনিবার (৬ জুন) নবদম্পতি ওই নারীর মায়ের বাড়িতে গেলে পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি বলে জানা যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এরপর নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দিলে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘিওর উপজেলা-এর বাসুদেববাড়ী এলাকায় তাদের গতিরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত ওই নারীর স্বামীকে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পরদিন রোববার সকালে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। মামলায় একজনকে প্রধান আসামি এবং আরও ৬–৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রুজু করা হয়েছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button