Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button