Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি

বাংলা টিভি ডেস্ক: সাভারে ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার একদিন পরই নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) সকালে সাভারের ছায়াবিথী এলাকার ডা. এবিএম শহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রিয়া মনির (২১) মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি রোববার ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পান। হত্যাকাণ্ড ঘটানোর পর রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি পুলিশকে জানাতে বলেন। পরে রনির পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টায় ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button