Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিহাবুল ইসলাম (২৩) নামের এক যুবকের নিহত হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান।

এর আগে সোমবার সন্ধ্যা দিকে গাইবান্ধা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শিতলপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, বোনারপাড়া থেকে গাইবান্ধাগামী পদ্মরাগ লোকাল ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান বাংলা টিভিকে জানান, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার মরদেহ পরিবারের কাছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button