Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয়: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বর্তমানে রাজধানী ঢাকা থেকে ১ হাজার ২৪৪টি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (৭ জুন) সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button