Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটঅন্যান্যখেলাধুলা

নবনির্বাচিত সভাপতি তামিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সহ-সভাপতি ফাহিম সিনহাসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থায় তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন সদস্য মনোনীত হন। পরবর্তীতে এই ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ সমর্থন পেয়ে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ায় তার অনন্য নেতৃত্ব গুণ ও ক্রীড়াশৈলীর প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, মাঠের ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল অধিনায়কের নেতৃত্বে দেশের ক্রিকেট এক নতুন দিগন্তে প্রবেশ করবে। তামিম ইকবালের ক্রিকেটীয় প্রজ্ঞা এবং পরিচালনা পর্ষদের সামগ্রিক মেলবন্ধনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেশি পেশাদার ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন। মাঠের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নতুন এই কমিটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সমর্থ হবে বলেও তিনি মনে করেন।

পরিশেষে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত এই পর্ষদ অত্যন্ত জোড়ালো ভূমিকা রাখবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। বিসিবির এই নতুন যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা এবং বাকি সকল পরিচালকের সাফল্য কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button