Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

কাশিমপুরে মাদক সেবন, কারারক্ষী বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

কারা সূত্রে জানা গেছে, অভিযুক্ত কারারক্ষী মো. মশিউরের বিরুদ্ধে মাদক সেবন ও কারাগারে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কারা প্রশাসনের নজরে আসে।

তথ্য অনুযায়ী, এর আগেও মাদকসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলা হয়েছিল। নতুন মামলাসহ তার বিরুদ্ধে মোট ১০টি বিভাগীয় মামলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগ রয়েছে, কারাগারের বাইরে বিভিন্ন স্থানে মাদক সেবনের পাশাপাশি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সেই সূত্রে কারাগারের ভেতরে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগও উঠেছে।

কারা প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button