Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নির্দেশে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি এর আগে ফেনীর সোনাগাজী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শনিবার রাতেই সুধারাম থানায় যোগদান করেন।

একইসঙ্গে থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানায় বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে ইদ্রিসুর রহমানকে।

তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, এসব বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।

এর আগে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি এবং পাল্টা মিছিলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন এবং কয়েকটি মোটরসাইকেল ও একটি রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button