Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে বন্ধু নিহত

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুল মান্নান (৩০) রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মান্নান বরগুনা সদর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় বসবাস করতেন।

স্বজনদের বরাতে জানা গেছে, দয়াগঞ্জ মোড়ে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মান্নান ও সহকর্মীরা মোবাইলে লুডু খেলছিলেন। খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সহকর্মী রাজন রড দিয়ে তার উরুতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button