Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্যক্রিকেট

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

বাংলা টিভি ডেস্ক: মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

জানা গেছে, প্রথম ভোট পড়তে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তামিম বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সময়ে ভোট দেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ এর ভোটার হিসেবে ভোট প্রদান করেন।

এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরির লড়াই নিয়ে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ১৬ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল এবং আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪১ জন ভোটার ই-ভোটিংয়ের জন্য ব্যালট নিয়েছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার তিনজন প্রতিনিধি এবং ঢাকার বিভিন্ন ক্লাবের ৩৮ জন কাউন্সিলর রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button