Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীবাংলাদেশ

চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে মিরপুরে

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ ও ওয়ানডে সিরিজের কারণে ওই সড়কে যান চলাচল সীমিত থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুন অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ডিএমপি নাগরিকদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। নির্দেশনা অনুযায়ী, মিরপুর-১গামী যানবাহনগুলো প্রশিকা ক্রসিং–শিয়ালবাড়ি ক্রসিং–রাইনখোলা–ঈদগাহ মাঠ হয়ে বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

ডিএমপি বলেছে, গুরুত্বপূর্ণ ক্রীড়া ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button