Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফাতেমা আক্তার উপজেলার উত্তর বাউরখুমা এলাকার বাসিন্দা।

জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালের একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button