গাজীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মাদক বিরোধী দৌরাত্ম্য ও সমাবেশ এবং মানববন্ধন করেছে কালিয়াকৈর উপজেলার বরাব গ্রাম-বাসিন্দারা।
শনিবার (৬ জুন) সকালে দুলাল মার্কেট এলাকায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মৌচাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন তালুকদার, মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মজিদ, মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসাইন, লালন গবেষক রফিকুল ইসলাম, প্রফেসর মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক শাহীন, আশরাফুল আলম, মেহেদী হাসান সেলিম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বেলায়েত হোসেন, মঞ্জু শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা রবার গ্রাম থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এলাকার সর্বস্তরে মানুষ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।



