Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (৬ জুন) সকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া ও স্বধীন ব্যাপারী। তাদের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়।

স্থানীয়রা ও ‎ভুক্তভোগী নারী জানান, ফোনে কথা বলার সময় শুক্রবার রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে তিনজন তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে তিনজনকে আটক করা হয়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button