Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে কক্সবাজারে ফুটবলপ্রেমীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একজন আইনজীবী। আর্জেন্টিনা সমর্থকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ ও বিভিন্ন আইনি সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অফার! অফার! আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আইনি পরামর্শ ও আইনি যে কোনো সার্ভিস ফ্রি।”

এ বিষয়ে তিনি জানান, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা এবং ফুটবল ভক্তদের প্রতি আন্তরিকতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ইতিবাচক আবেগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উদ্যোগ কক্সবাজারের সমর্থকদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে বলেও মন্তব্য করছেন অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button