
আন্তর্জাতিক ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারকে ঘিরে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, টিম হোটেলে ছারপোকার কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসা নিতে হয়েছে।
তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া গেছে। জানা যায়, কোচের কক্ষে ছারপোকা নয়, একটি মৌমাছি পাওয়া গিয়েছিল। অভিযোগের পর হোটেল কর্তৃপক্ষ তার কক্ষ পরিবর্তন করে দেয়। এছাড়া গোয়ার আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারায় তার শরীরে র্যাশ দেখা দেয়। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বা গুরুতর অসুস্থ হয়েছেন—এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
এরই মধ্যে সেমিফাইনালে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।



