Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশ দখলে উসকানিদাতা ভারতের ‘খান স্যার’ এর কোচিং সেন্টারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান-এর কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) রাতে পাটনার কদমকুয়ান থানার আওতাধীন খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউট-এ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশ জানিয়েছে, একটি প্রতিদ্বন্দ্বী কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৫–২০ জন ব্যক্তি এতে জড়িত থাকতে পারে।

হামলার পর খান স্যার দাবি করেন, হামলাকারীরা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীকে মারধর করেছে এবং ভাঙচুর চালিয়েছে। তিনি এটিকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার ফল বলে উল্লেখ করেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত কিছু বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যেখানে তিনি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button