Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর পর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহানারা বেগম (৫৫)। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার সকালে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এরপর তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে যশোরের মাহিদিয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে অ্যাম্বুলেন্সটি যাত্রীসহ মোট নয়জন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনও মারা যান।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ আরও জানিয়েছে, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button