Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পারুল খাতুন (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পারুল খাতুন স্থানীয় যুবলীগ নেতা ও ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বাড়িতে মাদক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালিয়ে গেলেও পারুল খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তদন্তে তার স্ত্রীর সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক রিপন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button