Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে “স্বঘোষিত রাষ্ট্রমাতা” হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, গরুকে নতুন করে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই।

সোমবার বিজনোরে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি গরু ও ধর্মীয় অনুভূতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। তার বক্তব্যে তিনি কিছু তরুণকে উদ্দেশ্য করে বলেন, কোরবানির ঈদের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও ইঙ্গিত দেন। তার মতে, গরুর মর্যাদা নিয়ে আলাদা কোনো রাষ্ট্রীয় ঘোষণা প্রয়োজন নেই, কারণ এটি ইতোমধ্যে “রাষ্ট্রমাতার” মর্যাদা বহন করে।

ভারতের বিভিন্ন রাজ্যে গরু সংরক্ষণ ও ধর্মীয় অনুভূতির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে। বিশেষ করে কিছু রাজ্যে কোরবানিসহ গরু সংশ্লিষ্ট বিষয়ে কড়াকড়ির অভিযোগও রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে এবারের ঈদে গরু কোরবানির হার কমেছে বলে স্থানীয় মুসলিমদের একাংশ দাবি করেছেন। তাদের মতে, প্রশাসনিক কঠোরতার কারণে অনেকে এ বছর গরু কোরবানি থেকে বিরত থেকেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এএনআই

সংশ্লিষ্ট খবর

Back to top button