Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সীমান্ত দিয়ে লোক ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

বাংলা টিভি ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে কিছু ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শূন্যরেখায় তাদের অবস্থান থামিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) দিবাগত রাতে সাদীপুর খড়ের মাঠ সংলগ্ন ২১/৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতের দিকে প্রায় ৮ থেকে ১০ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির উপস্থিতি বাড়লে তারা শূন্যরেখায় অবস্থান নেয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুশইনের চেষ্টার পর বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button