Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা এক সম্পর্কের জেরে দুই পরিবারের জীবনে ঘটেছে নাটকীয় পরিবর্তন। পুরোনো সঙ্গীদের ছেড়ে এক যুগলের একসঙ্গে চলে যাওয়ার ঘটনার পর অবশেষে তাদের স্বামী-স্ত্রীই নতুন সম্পর্কে জড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে।

স্থানীয় সূত্রের দাবি, কয়েক বছর আগে ফালাকাটা এলাকার এক বিবাহিত পুরুষের সঙ্গে ময়নাগুড়ির এক গৃহবধূর ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। পরে প্রায় দেড় মাস আগে তারা নিজ নিজ পরিবার ছেড়ে একসঙ্গে চলে যান বলে জানা যায়।

এই ঘটনার পর উভয় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে ওই ব্যক্তির স্ত্রী এবং গৃহবধূর স্বামীর মধ্যে যোগাযোগ হয়। একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে তারা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, গত সপ্তাহে ফালাকাটার ওই নারী ময়নাগুড়িতে আসেন। পরে স্থানীয় একটি মন্দিরে সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button