Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

নেপালের দখলে আছে ভারতের কিছু জমি: বালেন্দ্র শাহ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, সীমান্ত বিরোধের ক্ষেত্রে শুধু নেপালের ভূখণ্ডই ভারতের দখলে নেই; নেপালও কয়েকটি স্থানে ভারতের কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এ ধরনের বিষয় সমাধানে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রোববার (৩১ মে) সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। শ্রম সংস্কৃতি পার্টির সংসদ সদস্য অ্যারেন রাই-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করতে গিয়ে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হন।

ভারত ও চীনের মধ্যে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এসব সমস্যার সমাধান খোঁজা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, এ বিষয়ে নেপাল ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে একটি যৌথ দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যারা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজবে।

সীমান্ত সমস্যা নিয়ে নেপাল চীনযুক্তরাজ্য-এর সঙ্গেও যোগাযোগ করেছে বলে জানান তিনি। তার মতে, ব্রিটিশ ভারতের সময় থেকে এ বিরোধের সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও বিষয়টিতে আগ্রহী হওয়া উচিত।

এছাড়া বিভিন্ন কমিশনের সুপারিশ ও প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে মানবাধিকার কমিশনের প্রতিবেদন এবং গত সেপ্টেম্বরের জেন-জেড আন্দোলন-সংক্রান্ত প্রতিবেদনও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button