Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন): গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির ১২ যাত্রী।

রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। এ ঘটনায় বাসে থাকা আইজল হকও আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ঠুটিয়াপুকুর স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button