Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ফুলগাজীতে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পুসাফের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফেনীর শিক্ষার্থীরা ঈদ ও পূঁজা পার্বনসহ যেকোনো অনুষ্ঠানের বন্ধ পেলে ফেনী সদরসহ ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঁইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া এলাকায় এসে নানা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ফুলগাজীতে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের তারা সংবর্ধনা দেয়।

ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবির আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুকের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর মজুমদার, ইউনাইটেড ওয়াল্ড কলেজের গবেষক জাকির হোসাঈন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. আনোয়ার হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল মোমিন, আইনজীবী সোমাইয়া বিনতে হোসাইনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও দেশের বিভিন্ন খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া ফেনীর শিক্ষার্থীদের সম্মানে নবীন বরণ ও কৃতিত্ব অর্জন করায় সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সংগঠন ফেনীর ৬ উপজেলার বিভিন্ন ক্রান্তিকালে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button