Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

বাংলা টিভি ডেস্ক: জামালপুরগামী চলন্ত কমিউটার ট্রেনের দুই বগির মাঝখানে ছাদ থেকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে যুবক নিহত হয়েছে। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুবেল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধাণতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নিহত রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ছুটিতে সে বাড়ি ফিরছিল। পথে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছাঁদে যেন কেউ না উঠতে পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরেও যাত্রীরা ট্রেনের ছাদে উঠে। আমরা সবসময় চেষ্টা করি। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি

সংশ্লিষ্ট খবর

Back to top button