Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

নৌকায় বসে মদ্যপান; ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ যুবক

বাংলা টিভি ডেস্ক: পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকায় বসে বন্ধুদের সাথে মদ্যপান করার সময় ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ওই যুবকের নাম রিফাত হাসান রক্তিম (৩৫)। তিনি পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় বসে কয়েকজন একসাথে মদ্যপান করে অনেকটা নেশাগ্রস্ত হয়ে পড়ে। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক যুবক নদীতে পড়ে যায়। পরে তার দুই বন্ধু ঝাঁপ দিয়ে নদীতে নেমে পড়ে যাওয়া বন্ধুকে খোঁজার চেষ্টা করে। এরপর প্রবল স্রোতের কারনে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌপুলিশ ফাঁড়িতে খবর দেয়।

লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, কয়েক বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি নৌকায় বসে ছিলেন। হয়তো তারা পদ্মা নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে কয়েকজন নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করতে পারলেও আরেকজন এখনো নিখোঁজ রয়েছে।

প্রাথমিকভাবে নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালিয়েছে। কিন্তু প্রবল স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া মাঝ নদীতে অথবা দূরবর্তী স্থানে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে রাজশাহী থেকে ডুবুরি দল না পৌঁছানোর কারণে বিশেষ উদ্ধার অভিযান শুরু করা যায়নি। শেষ খবর পাওয়া পযর্ন্ত সন্ধ্যা সাতটার দিকে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button