Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

বাংলা টিভি ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাজি আব্দুস সাত্তার। তিনটি গরু কিনে তিনি মাংস বিতরণ করেন। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতার মাংস বিতরণ ও দোয়া মাহফিল নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাংস বিতরণ করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার। তিনি নিষিদ্ধ ঘোষিত সিরাজগঞ্জ পৌর সভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

মাংস বিতরণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে ১ হাজার ২ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আব্দুস সাত্তার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষ ও গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। আজকের এই মাংস বিতরণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি কায়সার পারভেজ কাজল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button