Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরিদল নদীর কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিহাব হোসেন উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান তিনি। এ সময় সাঁতরে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর থেকে বিশেষ ডুবুরিদলকে ডাকা হয়।

ডুবুরিদল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের যৌথ উদ্ধার অভিযানে সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে ছিল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button