Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সারজিস আলমের ধন্যবাদ

বাংলা টিভি ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশংসা করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাইয়ের জন্য আজকে প্রধানমন্ত্রী কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া নিজে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বর্জ্য অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এ উদ্যোগ প্রশংসনীয়। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ।

তিনি লেখেন, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button