Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পাগলির কোলজুড়ে এলো ফুটফুটে সন্তান

মাদারীপুর প্রতিনিধি (ডিজিটাল): মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা নামক স্থানে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে তার প্রসববেদনা উঠলে ভূরঘাটা এলাকার কয়েকজন স্থানীয় নারী এগিয়ে আসেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাদের সহযোগিতায় ওই নারী একটি পুত্রসন্তান জন্ম দেন। খবর পেয়ে সকাল থেকেই স্থানীয় লোকজন এসে মা ও নবজাতকের খোঁজখবর নেন। তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি। খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন জানান, বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার পেছনে কোনো অপরাধমূলক চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button