Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পরিত্যক্ত বোমা বিস্ফোরণে যশোরে দুই শিশু আহত

বাংলা টিভি ডেস্ক: যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় পুকুরের পাশে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হচ্ছে- ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) ও ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্বজনরা জানিয়েছেন, বিকাল ৩টার দিকে তারা ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার একটি পুকুরপাড়ে খেলা করছিল। খেলা করার সময় পুকুরপাড়ে কৌটাসদৃশ বস্তু দেখে নাড়াচাড়া করছিল। এ সময় কোটাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাদের হাসপাতালে ভর্তি করেন।

ডা. রাহুল দেব ঘোষ জানিয়েছেন, শিশুদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করতে হবে। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত একটি বোমা (জর্দার কৌটা) বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। এদের একজনের চোখ মুখ এবং অপরজনের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দোষীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button